সিলেটে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর বৃহস্পতিবার লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৭ নভেম্বর বিকাল ৩টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে লাল পতাকা মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed