সিলেটে দুই ট্রাক বোঝাই ৪৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর সুরমা গেইট এলাকা দুই ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ চিনিভর্তি ট্রাক দুটি আটক করেন। এসময় আটক করা হয় ৩ জনকে।
পুলিশ জানায়, দুই ট্রাকে ৪৩০ বস্তা ভারতীয় চিনি ছিল। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২৫ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।
আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার নুরপুর দরগাবাজারের আখলাছ আলীর ছেলে মো. হোসেন আহমদ (২৫), কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামের হাফিজ আবদুল কুদ্দুছের ছেলৈ কাওছার আহমদ (৩৫) ও একই উপজেলার দুলাই নয়ামাটি গ্রামের সুরুজ আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed