গোলাপগঞ্জে দিনে দুপুরে নারীর লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে দিনে দুপুরে এক নারীর লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ-পাহাড়লাইন সড়কের লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকাদক্ষিণ অগ্রণী ব্যাংক থেকে ১ লক্ষ টাকা উত্তোলন করেন গৃহিনী জোসনা বেগম (৪৫)। পরে টাকা নিয়ে সিএনজি (অটোরিকশা) যোগে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাদক্ষিণ-পাহাড়লাইন সড়কের লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কামারপাড়া এলাকায় যাওয়া মাত্র দুইটি মোটরসাইকেলে তিনজন যুবক তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগ, মোবাইলসহ নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। কিন্ত তার আগেই ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী মহিলা উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ (নাগাটিল্লা) গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বাহার মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য দিলওয়ার হোসেন বলেন, প্রবাস থেকে পাঠানো টাকা ব্যাংক হতে উত্তোলন করে বাড়ি ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। খবর পেয়েই ঘটনাস্থলে যাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed