Main Menu

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সিলেটে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে।

র‌্যালী সফল করতে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed