বিয়ানীবাজারে ১০ দিন ধরে কলেজ ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ১০ দিন ধরে এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে। তার নাম আরাফাত আহমদ সোহান (২২)। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের লালুবাড়ি এলাকার শাহিন আহমদের ছেলে ও বৈরাগীবাজার আইডিয়াল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, গত ২৪ অক্টোবর দুপুরে উপজেলার পাতন এলাকা থেকে সোহান নিখোঁজ হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরদিন ২৫ অক্টোবর সোহানের বড় ভাই ছালেহ আহমদ বিয়ানীবাজার থানায় একটি সাধারণ জিডি করেন। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার।
নিখোঁজ সোহান আহমদের পিতা শাহিন আহমদ গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর এক মাসের মাথায় সোহান নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেলে নিম্নলিখিত নাম্বার কিংবা পার্শ্ববর্তী থানাকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ আরাফাত আরাফাত আহমদ সোহানের বড় ভাই ছালেহ আহমদ। মোবাইল নং- ০১৭০৬২৯৯১৬৪।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed