Main Menu

বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে খালের পানিতে ডুবে ফাহিমা বেগম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নকিখালী এলাকায় লিলু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত ফাহিমা হবিগঞ্জের বানিয়াচং থানার যাত্রাপাশা গ্রামের আবিদুর ইসলাম সাগরের মেয়ে।

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশু পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে একটি খালের পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে পরিবারের লোকজন খালের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা আবিদুর ইসলাম সাগর জানান, তিনি দীর্ঘদিন ধরে এ কলোনিতে বসবাস করছেন। সকাল ১০টার দিকে তার মেয়ে ফাহিমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১১টার দিকে কলোনির পাশে খালে মেয়ের লাশ ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে কাদিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

এবিষয়ে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুন মিয় বলেন, শিশু ফাহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code