সিলেটে বাস থেকে ভারতীয় রেডবুলসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাস থেকে ভারতীয় কোমল পানীয় রেডবুল’র ২০০টি ক্যানসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগানের সামনে কোম্পানীগঞ্জ থেকে সিলেটের দিকে আসা একটি বাসে তল্লাশি করে এসব অবৈধ পানীয়সহ তাকে আটক করে পুলিশ।
আটককৃত আব্দুল কাদির (২৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লাচুখান গ্রামের মো. সঈদ মিয়ার ছেলে।
আটককালে তার কাছ থেকে ৪০ হাজার টাকার ২০০টি ক্যান রেডবুল জব্দ করে পুলিশ।
এই ঘটনায় পুলিশ বাদি হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-২৩, তাং-৩০/১০/২০২৪খ্রিঃ।
আসামীকে বিধি মোতাবেক বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed