সিলেটে বিজিবির অভিযানে মাদকসহ ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ৭৩ লাখ টাকার মদ ও চোরাই ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ২৭ অক্টোবর ও ২৯ অক্টোবর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অলিভ ওয়েল ২১০ বোতল, সাবান ১০৮২ পিস, মেহেদি ১৬২ পিস, ফেন্সিডিল ৯৬, মদ ৩৩৭ বোতল, বাংলাদেশী রসুন ৭৬৮৮ কেজি, ১টি ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১১টিসহ অন্যান্য ভারতীয় পণ্য। যার আনুমানিক মূল্য ৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed