ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে মাদকসহ ৪ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া থেকে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, দেশিয় অস্ত্র ও দেশি-বিদেশি মুদ্রাসহ এক নারী ও তিন পুরুষকে আটক করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য ও মাদক কারবারি।
বৃহস্পতিবার (১০ অক্টােবর) দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভূঁইয়ার স্ত্রী মোছা. রুবি আলমগীর ভূঁইয়া, আলমগীর ভূঁইয়ার ছেলে সানি ভূঁইয়া, সামি ভূঁইয়া ও সিয়াম ভূঁইয়া।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- আটককালে এ চারজনের কাছ থেকে ১ হাজার ২৬০ বোতল ফেনসিডিল, ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র, ৯৯ হাজার ১০০ টাকা, ভারতীয় ২ হাজার ২৯০ রুপি ও ৩০ কাতারিয়ান রিয়াল জব্দ করা হয়। সেনাবাহিনীর ৩৩ বীর ও র্যাব-৯ এর সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)=এর টিম এই যৌথ অভিযান চালায়।
আটকের পর এই ৪ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed