৩০০ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করলো র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় মো. ফজু রহমান (৪৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটক ফজু রহমান বিশ্বম্ভরপুর থানার ফতেপুর ইউনিয়নের মৃত জবর আলীর ছেলে।
আটক আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Related News
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More



Comments are Closed