ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মাওলানা আমির হামজা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বটরতল গ্রামের রমজান আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার নাজিরবাজার জামিয়া দারুল কুরআন থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং পরে ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতা শুরু করেন।
নিহতের ভাই আব্দুল ওয়াহিদ জানান- গত ৫ দিন আগে তার ভাই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ৩ দিন আগে উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি হোন এবং রোববার দিবাগত রাত আড়াটার দিকে মারা গেছেন।
লাশ ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন নিহতের ভাই।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed