সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (জৈন্তাপুর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, মূলত সড়ক উন্নয়ন কাজ এবং ১১ কেভি জাফলং ফিডার বিভাজন প্রক্রিয়ার কারণেই এই সাময়িক বিরতি প্রয়োজন। এর ফলে আলুবাগান থেকে মামার বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সেবা পাওয়া যাবে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামত কাজ শেষ হওয়ামাত্রই দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।
সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।
Related News
গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়Read More
সিলেট সীমান্তে এয়ারগান ও ৩৫ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেটRead More



Comments are Closed