সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।
পুলিশ জানায়, মহানগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed