বাঁধা দিতে গিয়ে গৃহকর্তা খুন, ডাকাত দলের ৬ সদস্যের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক: ডাকাতিকালে ডাকাত দলের সদস্যদের হাতে গৃহকর্তা খুনের মামলার রায়ে ডাকাত দলের দুই সদস্যকে যাবজ্জীবন ও অপর চার সদস্যকে ১০ বছরের কারাদন্ড রায় দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।
বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত)’র বিজ্ঞ বিচারক তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন। একই রায়ে দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে লালন মিয়া (৩৪) একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে নাজমুল আলী (৪০)।
একই রায়ে একই মামলায় ১০ বছরের কারাদন্ড প্রাপ্তরা হলেন-জেলার শান্তিগঞ্জের দরগাপাশা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মনফর আলী (৪৫), গেদাউল্লাহর ছেলে জাহান আলী (৩৫), আফতর উল্লাহর ছেলে আব্দুল হাই (৩৫), আমির উদ্দিনের ছেলে ইয়াহিয়া (৩৫)।
প্রসঙ্গত, ২০০৯ সালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ডাকাতিকালে বাঁধা দিতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হাতেই খুন হন গৃহকর্তা।
বৃৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ(১ম আদালত)’র আইনজীবী ও মামলা সুত্রে জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা হাবিব আলীর বাড়িতে ডাকাতিকালে বাঁধা দিতে গিয়ে ডাকাতদলের সদস্যরা নির্মমভাবে গৃহকর্তা হাবিব আলীকে খুন করে।
পরদিন নিহতের ছেলে নজির আলীর বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বাদী পক্ষে মামলা পরিচালনাকারি আইনজীবী এপিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া আদালতের বিজ্ঞ বিচারকের দেয়া বুধবার ওই রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
জুলাই হত্যায় ৩ পুলিশের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমিরRead More
সিলেটে সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরিফ, গৌছ, বাবরসহ খালাস ৯
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টাRead More



Comments are Closed