Main Menu

ধর্মপাশায় ৯ কোটি টাকার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে এক কিলো ১০০ মিটার পাকা সড়ক, ৩৭মিটার সেতু ও একটি বক্স কালভার্ট নির্মাণ কাজে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের মধ্যবাজারে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তব্য দেন ধর্মপাশা বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান, রাসেল আহমদ,আলী নূর,মোজাম্মেল হক, শিক্ষার্থী ফারুক ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সদর বাজারের পাকা সড়ক,সেতু ও কালভার্ট নির্মাণ কাজ নিয়ে ঠিকাদার নানা অজুহাতে সময় ক্ষেপন করে আসছেন। কাজ শেষ না করায় বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে রয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই কাজটি পায় মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার হলেন আবুল মহসীন মো. মাহবুব। কাজের শেষ সময়সীমা চলতি বছরের ৩০ নভেম্বর। গত এক বছরে সেতুটির শতকরা ২০ভাগ কাজ হয়েছে। ১ হাজার ১শত মিটার পাকা সড়কের মধ্যে এখনো ৪০০ মিটার কাজ বাকি রয়েছে। আর বক্স কালভার্ট নির্মাণ কাজ এখনো শুরুই করা হয়নি।

ঠিকাদার আবুল মহসীন মো.মাহবুব বলেন, নানাবিদ কারণর নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব হবে না। কাজে কোনো তালবাহানা করা হয়নি। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর জন্য দুই মাস আগে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে এলজিইডির প্রধান কার্যালয়ে আবেদন করেছি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ঠিকাদারকে বেশ কয়েকবার তাগিদপত্র পাঠানো হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। প্যাকেজটির ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code