জাফলংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মুজিবুর রহমান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) সকাল আটটায় জাফলং বন বিটের রহমতপুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত মুজিবুর রহমান উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রামের আশু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মুজিব বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফিরেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার ও মৃতদেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নিহত যুবক আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে অধিকতর তদন্ত এবং ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed