তাহিরপুরে সোয়া ৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
বিশেষ প্রতিবেদক: সীমান্ত নদী জাদুকাটার পশ্চিম তীর থেকে বিদেশি মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
এরপুর্বে মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির একটি চৌকস টহল দল সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে ওই মদেও চালানটি জব্দ করলেও এর সাথে জড়িত কোন মাদক চোরকারবারি চক্রের সদস্যকে আটক করতে পারেনি।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র আরো জানায়,ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩ এর থ্রি এস সাব পিলারের নিচে সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে একাধিক কার্টুনে ভর্তি বিভিন্ন ব্রান্ডের ৪১৪ বোতল বিদেশি মদ জব্দ করে।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহিদুর রহমান বলেন, জব্দকৃত বিদেশি মদের মূল্য প্রায় ৬ লাখ ২১ হাজার টাকা।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed