চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা নিয়ে কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য প্রাক্তন সিনিয়র সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি করা হয়েছে।
এদিকে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। তবে তারা এখনো সেখানে অবস্থান করছেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। তিনি ছাড়া অন্য কারো সঙ্গে আলোচনা করতে রাজি নন।
Related News
জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম ও নতুন বই
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াRead More
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More



Comments are Closed