ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-র স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী। দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে প্রথমবারের মতো একজন রাজনৈতিক ব্যক্তিকে এ পদে নিয়োগ দিতে যাচ্ছে ভারত।
দীনেশ ত্রিবেদী পূর্বে তৃণমূল কংগ্রেস-এর সদস্য হিসেবে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়োগে বাংলাদেশ সরকারের সম্মতি নেওয়া হবে।
৭৫ বছর বয়সী এ অভিজ্ঞ রাজনীতিক ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।
বিশ্লেষকদের মতে, একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিকে বাংলাদেশে ভারতের দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্তটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
এ নিয়োগ এমন এক সময়ে করা হচ্ছে, যখন ভারত ও বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। এখন দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠিয়ে সেই সম্পর্ক পুনরুদ্ধারের আশা করছে ভারত সরকার।
Related News
বঙ্গোপসাগরে এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মহাবিপদে যে অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত সার্কুলেশনটি অবশেষে লঘুচাপে পরিণত হয়েছে এবং দ্রুত শক্তি সঞ্চয়Read More
ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকেRead More



Comments are Closed