‘ই-হেলথ কার্ড’ দিচ্ছে সরকার, প্রথম পর্যায়ে ৫ জেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার দেশের জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে দেশের পাঁচটি জেলার জনগণ এই সুবিধার আওতায় আসবেন।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে ১৮০ দিনের মধ্যে পাঁচটি জেলা- খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী- এর জনগণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হবে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে ডিজিটাল স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Related News
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪Read More



Comments are Closed