সিলেটের ভোলাগঞ্জে লুট করা পাথরসহ ১০ ট্রলি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে বাংকার থেকে চুরি হওয়া পাথরের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার দিনভর পুলিশের অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। ৫ আগষ্টের পর পুলিশ এমন সাঁড়াশি অভিযান চালায়নি পাথর চুরির বিরুদ্ধে।
নতুন ওসি কোম্পানীগঞ্জ থানায় যোগদান করে এমন সাড়াশি অভিযান পরিচালনা করায় মাঠ পর্যায়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অন্য সদস্যদের কাজে গতি আসবে বলে মনে করেছেন সচেতন মহল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার দয়ারবাজার এলাকা থেকে পাথর বুঝাই এই ট্রলি গুলো আটক করা হয়।
এদিন সকাল থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে দিনভর পুলিশ অভিযান চালায়। অভিযানে সাদাপাথর থেকে লুট করে নিয়ে আসা পাথর বুঝাই করার সময় হাতেনাতে আটক করা হয় ১০টি ট্রলি। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, পর্যটন কেন্দ্র ও বাংকার থেকে পাথর চুরির বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। পুলিশ নিয়মিত অভিযান দিচ্ছে। পর্যটন দিবসেও সাদাপাথরের পাথর চুরি হচ্ছে এমন সংবাদে শুক্রবার সকালে আমরা অভিযান চালাই।
অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ট্রলির মালিকদের খোঁজে বের করার চেষ্টা করছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed