সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনিসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুলিশের অভিযানে ধরা পড়েছে এক ট্রাক ভারতীয় চোরাই চিনি। এসময় আটক করা হয়েছে একজন চোরাকারবারিকে। আটক মোঃ আলা উদ্দিন (৪২) জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশানর (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত চারটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় ঐ ট্রাকটি আটক করে পুলিশে। পরে ট্রাকটি তল্লাশি করে ৯৯ বস্তা ভারতীয় চোরাই চিনি পাওয়া যায়। চোরাই চিনিসহ ট্রাকটি জব্দ করে সঙ্গে থাকা একজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটক চোরাকারবারিকে গ্রেফতার দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed