গোলাপগঞ্জে ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সৎ ছেলের মারধরে কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় মারধরে বোনও গুরুতর আহত হন।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। তাৎক্ষণিক তার পিতা কামরান মিয়া ও মাতাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
তিনি বলেন, সৎ ছেলের সঙ্গে টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়।এসময় ছেলে ও ছেলের বউ বাবাকে কিল-ঘুষি মারে। পরে তাকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান। ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed