সাজাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৯ নারী
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী সাজাভোগ শেষে দুই বছর পর দেশে ফিরেছেন।
ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা ৯ নারীদের বাড়ি কিশোরগঞ্জ, নারায়গঞ্জ, যশোর ও খুলনা জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে ৯ বাংলাদেশি নারী দুই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তিনি জানান, সাজাভোগ শেষে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ সকালে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার ও রাইটস যশোর নামের দুইটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ৯ নারীকে নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
সাতক্ষীরায় ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থী পেল বাই-সাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার পাঁচ উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যেRead More
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More



Comments are Closed