দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্নেহা মনি (৯) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার সবুজ পাড়া কালীস্থান মন্দিরের সামনে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত স্নেহা মনি পৌরসভার সবুজ পাড়া এলাকার শাহিনুর রহমানের মেয়ে। স্নেহা সদর ইউনিয়নের তালতলা শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সবুজ পাড়া কালীস্থান মন্দির সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল স্নেহা। স্নেহার মা গরু নিয়ে রাস্তা পার হয়ে স্নেহার কাছে যাচ্ছিলেন এমন সময় তিস্তারহাট থেকে আসা একটি মাহেন্দ্র ট্রলির সামনে স্নেহাদের একটি গরু চলে আসে। গরুকে বাঁচাতে গিয়ে মাহেন্দ্র চালক ট্রলি ব্রেক না করে বাম দিকে ঘুরিয়ে দিলে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা স্নেহা গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ঘাতক মাহেন্দ্র ট্রাক্টর এবং চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed