কোম্পানীগঞ্জে সমন্বয়ক সেজে চাঁদাবাজির চেষ্টা, আটক ৯
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জের দয়ার বাজার এলাকায় শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তারা সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন ও নিজেদেরকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে কালীবাড়ি গ্রামের নূর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন-আবু সাঈদ রবিন (২২), শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো.রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো.রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫), সোলায়মান (২৭)।
মামলার বাদী নূর আহমদ জানান, বুধবার রাতে আমরা খবর পাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছে। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকাঘাটে শ্রমিকদের সাথে চিল্লা চিল্লি করছে এবং তাদেরকে দৌঁড়াচ্ছে। এসময় তারা শ্রমিকদেরকে ৫০০-১০০০ টাকা দিতে বলে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বদিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদেরকে নিয়ে এসেছি। ইতিমধ্যে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed