সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জহিরুল হক নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সিলেট থানার ওসি মো. সাইফুল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জহিরুল হক দক্ষিণ সুরমা থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারবহর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
নিহতের ছেলে রাজু বলেন, বাবা এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
রেলওয়ে সিলেট থানার ওসি মো. সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, নামাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল জহিরুল হকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed