বুরজান চা বাগানে কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও কর্ম বিরতি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: কালাগুল চা বাগানের কর্মকর্তা ও কর্মচারীদের দিনভর জিম্মি করে রখার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি বাগানের কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও কর্ম বিরতি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট সদর উপজেলার খাদিমনগর বুরজান চা বাগানের ফ্যাক্টরির সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা সকলেই চা বাগান শ্রমিক, মালিক ও উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে কাজকরে থাকি। চা শ্রমিকদের যেমন বেতন বকেয়া রয়েছে তেমনি টিলাবাবু, হিসাববক্ষক, মেডিকেল সহকারীসহ অফিস ষ্টাফদেরও বেতন বকেয়া রয়েছে। তবে কেনো বুধবার কালাগুল চা শ্রমিকদ্বারা অফিস ষ্টাফদের দিনভর অফিসের বিদুৎ বন্ধ করে জিম্মি করে রাখা হলো আমরা এর বিচার চাই এবং এর সুষ্ঠ সমাধান চাই।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন নর্থ সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল মালিক শামীমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও কর্মবিরতিতে বক্তব্য রাখেন, বেলাল আহমেদ চৌধুরী, কালাগুল বাগানের পক্ষে প্রসুন কান্তি তালুকদার, বুরজান বাগানের হেড টিলাবাবু চয়ন কুমার দেব, টিলাবাবু আজিদুর রেজা, বুরজান হেড অফিসের হিসাবরক্ষক অপু মহাপাত্র প্রমুখ।
কর্ম বিরতি চলাকালে বুরজান চা বাগানের মহাব্যবস্থাপক আব্দুস সবুর খান এসে বিরজমান পরিস্থিতির সুষ্ঠু সমাধানে করনীয় সকল ব্যবস্থা নেয়ার আস্বাস দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক মনসুর আহমেদ পারভেজ, সিনিয়র ব্যবস্থাপক কামরুজ্জামান, উপ ব্যপন্থাপক তোফায়েল আহমেদ খান, সিনিয়র সহকারী ব্যবস্থাপক, অচিন্ত কুমার দে প্রমুখ।
উল্লেখ্য, বুধবার বকেয়া বেতনের দাবিতে কালাগুল চা বাগানে চা শ্রমিকরা অফিস ষ্টার্ফদের অফিসে আটকিয়ে তালাবদ্ধ করে রাখেন এবং বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বুরজান সহ বেশ কয়েকটি বাগানের কর্মচারীরা কালাগুল বাগানের জিম্মি হওয়া কর্মকর্তা কর্মচারীদের সাথে সহমর্মিতা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি পালন করেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed