সিলেটে ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি, সাড়ে ১০ লাখ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন ইসলামী এজেন্ট ব্যাংক লিমিটেড সাহেবের বাজার শাখায় চুরি সংগঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ শাখা থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার দিবাগত-রাতের কোন এক সময় এজেন্ট ব্যাংকের জানালার গ্রিল কেটে চোররা ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ভেতরে রক্ষিত লকার ভেঙ্গে নগদ সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে যায়। চুর চক্রের সদস্যরা ব্যাংকের ভেতর তছনছ করে লকার রুমের ২ টি তালা, সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইসলামি ব্যাংক সাহেবের বাজারর এজেন্ট শাখার কর্মকর্তা জসিম উদ্দিন, রেজাউল করিম ও শাহাবুদ্দিন জানান, প্রতিদিনের মতো ব্যাংকের কাজ শেষ করে সব কিছু চেকিং করে আমরা চলে যাই। রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। চক্রটি আমাদের ব্যাংকের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। রক্ষিত লকার রুমের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। লকার রুমে প্রবেশ করে, লকারের ৩ টি তালা ভেঙ্গে রক্ষিত নগদ সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে যায়। এছাড়া সিসি ক্যামেরার হার্ডডিস্ক, দরজার ২টি তালাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আমরা এয়ারপোর্ট থানায় অভিযোগ দাখিল করব।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সাহেবের বাজারে ইসলামি এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার তথ্য উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed