আ.লীগকে ভারত অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো: হাসিব
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশের সাথে সব সময় আগ্রাসী আচরণ করে, এগুলো বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র-সমাজ এগুলো বন্ধ করতে ভিন্নভাবে চিন্তা করবে। ভারতের সাথে যত অবৈধ চুক্তি হয়েছে সেগুলো বাতিল করতে হবে। ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো। আর এখন ভারত আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। তাদের মনে রাখতে হবে-বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সিলেট শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সীমান্তে নির্বিচারে বিএসএফ আমার ভাই-বোনদের গুলি করে মেরে ফেলতেছে অথচ তারা কিছুই করতে পারেনি। আমরা বলে দিতে চাই বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার। সুতরাং বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। ওইদিক থেকে যদি একটা গুলি ছুড়ে এদিক থেকে ১০টা গুলি চালাতে হবে।
মতবিনিময় সভায় সমন্বয়করা বক্তব্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। সভায় জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed