Main Menu

ভারতে পালানোর সময় জৈন্তাপুর সীমান্তে আ.লীগ নেতা আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বিজিবির হাতে আটক হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটক কামাল আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার একটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Share





Related News

Comments are Closed