সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে কৃষক দলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বাদ আছর নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, মহনগর বিএনপির সাবেক সদস্য মুফতি নেহাল, বিএনপি নেতা শেখ কবির আহমদ, সিলেট জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মখর, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) সোলেমান আহমদ সিদ্দিকী, আব্দুস সাত্তার লাভলু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) রায়হান আহমদ, সিরাজুল ইসলাম, সদর উপজেলা আহবায়ক আব্দুস সহিদ, গোয়াইনঘাট আহবায়ক মাহবুব আহমদ, জালালাবাদ আহবায়ক ফখর উদ্দিন, একে এম শাহাজান, বিমান বন্দর থানার সাবেক আহবায়ক বুরহান উদ্দিন, কামরুজ্জামান মুকুল, এখলাছুর রহমান, শেখ লুৎফুর রহমান, মাসুক আহমদ, কামাল আহমদ, আব্দুর রহিম, পলাশ আহমদ চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed