অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় খন্দকার মুক্তাদির সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সুদক্ষ নেতৃত্বে সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকতা আরো গতিশীল হবে, সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়েনে বলিষ্টভূমিকা থাকবে, সমাজের সকল অসঙ্গতি গণমাধ্যমে উঠে আসবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।-বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed