Main Menu

১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ আর কোনোও দিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোনোও দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক।

তিনি আরও বলেন, হিন্দু ভাইয়েরা আপনারা আপনাদের মত করে আপনাদের ধর্ম পালন করবেন কোনে বাধা নেই, কাউকে কোনো প্রকার বাঁধা এমনকি আপনাদের মূর্তি ভাংচুর করতেও দেব না। আমরা পাহাড়া দেব।

তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিৎ জবাব দিয়েছে।

এমনকি কঠোর ভাবে হুঙ্কার দিয়ে তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মত থাকবে, তাই বলে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসো তাহলে তাদের উচিৎ জবাব দেওয়া হবে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। এই দেশের ১৮ কোটি মানুষকে নরেন্দ্র মোদীর গোলাম বানাতে চেয়েছিলেন। সেই সাথে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে।

বৃহস্প্রতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ, আহতদের স্মরণ ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে জগন্নাথপুরের পৌর পয়েন্টে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ, আহতদের স্মরণ ও বিভিন্ন জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য দোয়া করা হয়। পরে সুনামগঞ্জে সভায় যোগ দেন।

Share





Related News

Comments are Closed