Main Menu

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

বৈশাখী নিউজ ডেস্ক: প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের স্বার্থে সিলেটের বিভিন্ন এলাকায় ৭ সেপ্টেম্বর শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী মু. তানভীর হায়দার প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শরদেউড়ি, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলাপাড়া ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

 

Share





Related News

Comments are Closed