কারো ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না : দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে রাষ্ট্রক্ষমতা ছেড়ে গণখুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে সিলেটের দক্ষিণ সুরমায় কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ব্যাক্তির অপকর্মের দায় দল নেবে না বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। কারও ব্যক্তিগত অপকর্মের দায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কোন ভাবেই নেবে না।
তারা বলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যে কোন পর্যায়ের নেতাকর্মীদের নামে কোন অপকর্ম বা অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। কোন স্বার্থান্বেষী মহল বা ষড়যন্ত্রকারীরা দলের সুনাম যাতে ক্ষুন্ন করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সর্তক থাকার আহবান জানাই।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, সাধারণ জনগণের প্রতি আহবান জানাচ্ছি যে, উপজেলার অভ্যন্তরে যে কেউ আইন বহির্ভূত কিছু করলে উপযুক্ত তথ্যপ্রমাণ সহ যোগাযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed