সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট বিএনপির দোয়া মাহফিল বৃহষ্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের স্বনামধন্য সাবেক অর্থমন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও উপমহাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, জাতীয় সংসদে সর্বাধিক বাজেট পেশকারী, আলোকিত সিলেটের রূপকার-উন্নয়নের বরপুত্র ও সিলেট বিভাগের স্বপ্নদ্রষ্টা ভাষা সৈনিক এম সাইফুর রহমান এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।
বৃহষ্পতিবার বাদ যোহর শাহজালাল (রঃ) দরগাহ প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা বিএনপি ও জেলার আওতাধীন উপজেলা-পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়বের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দানের নিজ বাড়িতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed