পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পানিতে ডুবে মাইশা(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মাইশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে মাইশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তার মা। তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
« হবিগঞ্জে মেডিকেল কলেজে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ (Previous News)
(Next News) ৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে: অর্থ উপদেষ্টা »
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed