৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে: অর্থ উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহারের আহ্বান জানান সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed