নোয়াখালীর বেগমগঞ্জে বন্যার্তদের পাশে সিলেট জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। যে কোন দুর্যোগে দেশ-বিদেশের যে কোন প্রান্তে আর্তমানবতার কল্যাণে জামায়াত সর্বদা পাশে ছিল, আছে এবং থাকবে। সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলায় বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। লাখ লাখ মানুষ গৃহহীণ হয়ে পড়েছেন। বন্যার শুরু থেকেই জামায়াতের সকল স্তরের জনশক্তি বন্যাদূর্গত এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। বিগত সময়ে বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার সময় সারাদেশ থেকে আমাদের ভাইয়েরা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন। আমরাও সাধ্যমত উপহার নিয়ে নোয়াখালী জেলার বন্যার্ত ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
তিনি বৃহস্পতিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনভর উপহার (খাদ্য সামগ্রী) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জামায়াতের পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে একটি টীম বন্যাদুর্গত এলাকায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রবাসী দায়িত্বশীল আজাদ সোবহান, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হুসাইন, নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু জাহেদ, ১০নং নরোত্তমপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি হাসান তৈয়ব ও সিলেট মহানগর জামায়াত নেতা গিয়াসউদ্দিন প্রমূখ।
এছাড়া এসময় বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More



Comments are Closed