সিলেটে ইয়াবা ব্যবসায়ীদের শাস্তির দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড এলাকায় অবাধে গাজা, ইয়াবা সহ মাদক ব্যবসায় জড়িত থাকায় নুরু ও সামাদ গংদের শাস্তির দাবিতে ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার সকালে বিআইডিসি এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার সমাজসেবক মুসলিম মিয়ার সভাপতিত্বে ও তানিন আহমদ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বহর এলাকার জামাল আহমদ, সিরাজ নগর এলাকার কয়েছ আহমদ, বহর এলাকার মো: ওসমান মিয়া, আলবারকার আমিন, গুচ্ছ গ্রামের জুনেদ আহমদ, নীপবনের মুরছালিন ও শিক্ষার্থী সহ ৩৪নং ওয়ার্ডের সাধারণও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এসব মাদক ব্যবসায়ীরা বিআইডিসির মীর মহল্লায় মাদকের স্পট গড়ে তুলেছে। এ স্পটগুলোতে প্রকাশ্য মাদকদ্রব্য বিক্রি করছে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নুরু ও সামাদ গং। বিগত সরকারের আমলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে এলাকার জনসাধাণরকে। ওয়ার্ডবাসী এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশন সহ সকল মহলের কাছে সাহায্য কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed