Main Menu

সিলেট ওসমানী বিমানবন্দরে দুই যুবলীগ নেতা আটক

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশ পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। এর মধ্যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

Manual3 Ad Code

এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে তাদেরকে আটক করে।

Manual1 Ad Code

আটকরা হলেন- সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। বিকেল ৫টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

Manual7 Ad Code

তিনি জানান, আটককৃত দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে ওসমানী বিমানবন্দরে আসেন। পরে বিকাল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে। শেখ হাসিনা সরকারের পতনের পর এ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত এর আগে- গত সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টায় সৌদী যাওয়ার প্রাক্কালে ইহরামের কাপড় পরা অবস্থায় আটক হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code