সিলেটে সুমন হত্যার দায়ে মামলা, আসামি কাদের-কামাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের মাতুরতল এলাকার সোনারহাটে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনুষ্ঠিত আনন্দ মিছিলে হামলা ও গুলি চালিয়ে সুমন মিয়া (২০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সিলেটের জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল (৬৫)।
তিনি গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজারের ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও গোয়াইনঘাট থানার তৎকালীন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম।
এছাড়াও মামলায় বিজিবির কয়েকজন সদস্যকেও আসামি করা হয়েছে।
মামলার আবেদন আমলে নিয়ে গোয়াইনঘাট থানাকে এফআইআর করার নির্দেশে দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed