সিলেটে আরেক মামলায় আসামি শফিক-আনোয়ার-হাবিব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে ৪ আগস্ট (রোববার) হামলা ও গুলির অভিযোগে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব।
মঙ্গলবার (২৭ আগস্ট) মহানগরীর আরামবাগ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বাবুল মিয়া বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন।
মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে আড়াইশ’ থেকে তিনশ’ জনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed