নিখোঁজের ৪ দিন পর দুই মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চারদিন পর নাইমা (১৩) ও মায়মুনা (১৫) নামে দুই নিখোঁজ মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাইমা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও মায়মুনা সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আবদুল বারেক মিয়ার মেয়ে। তারা দুজনই নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ ময়না মহিলা মাদরাসার ছাত্রী ছিল।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুই মাদরাসাছাত্রী চারদিন আগে নিখোঁজ হয়। তাদের মরদেহ ভোরে সড়কের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed