সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবীর তালুকদার (৩১) নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের জাউয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুবীর তালুকদার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুষেন তালুকদারের ছেলে।
জানা যায়, নৈমিত্তিক ছুটি শেষে সুনামগঞ্জের দিরাই থেকে এসএমপি ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে সিলেট শহরে আসছিলেন সুবীর। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের ছাতকের জাউয়া বাজার নামক স্থানে আসামাত্র সুনামগঞ্জ থেকে সিলেটগামী বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিকের উপ-কমিশনার (ডিসি) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed