ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ক্লাস শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে।
রোববার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ডিডিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে শুরু হবে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed