Main Menu

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দেবে সিএমএইচ

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা দেবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।

রোববার (১৮ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) আগ্রহী ছাত্রদের জরুরি চিকিৎসা গ্রহণের জন্য সিএমএইচ, ঢাকার উল্লিখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো- ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

Share





Related News

Comments are Closed