চান্দিনায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই পাঁচজন আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
Related News
মাঝ নদীতে নৌকায় ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, ‘মূল হোতা’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে এনে দুই নারী শিল্পীকে সংঘবদ্ধRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More



Comments are Closed