বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক আওয়ামীলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নওধার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খুন হওয়া মনিরুজ্জামান লিলু (৪৮) উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, মনিরুজ্জামান লিলু স্থানীয় বৈরাগীবাজারে কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন।
তার ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে রওয়ানা দেন। এসময় বাড়ির রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্বনাথা থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ টিম। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed